বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

ডাকসুর ভোট পুনঃগণনার জন্য উমামার আবেদন

ডাকসুর ভোট পুনঃগণনার জন্য উমামার আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট পুনঃগণনার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। ১৫ সেপ্টেম্বর তিনি চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন।

আবেদনে উমামা ফাতেমা উল্লেখ করেছেন, “স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইয়ের জন্য প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনঃগণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।”

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ফলাফলে দেখা গেছে, উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), যিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। নির্বাচনের ভোটগ্রহণ শেষে উমামা ফাতেমা ভোট বর্জনের ঘোষণা দেন।

সম্পাদক : আবদুল মাতিন