বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

হারামাইনে ইবাদতকারীদের জন্য নতুন উদ্যোগ

হারামাইনে ইবাদতকারীদের জন্য নতুন উদ্যোগ

ইমক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর মুসল্লি, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের জন্য উন্নতমানের সেবা নিশ্চিত করতে সমন্বিত ডিজিটাল পরিবেশ গড়ে তুলেছে হারামাইন শরীফাইনের সাধারণ কর্তৃপক্ষ।

জানা গেছে, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল টুলস ব্যবহার করে এমন একটি সমন্বিত কৌশল বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি, যা যুগের সঙ্গে তাল মিলিয়ে সেবার মান ও কার্যকারিতা বাড়াবে। এতে সংস্থার কর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা ও অভিজ্ঞতাও কাজে লাগানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, এর উদ্দেশ্য হলো মুসল্লিদের সহজে ও নির্বিঘ্নে সব ধরনের সেবায় প্রবেশাধিকার এবং নিয়ম-শৃঙ্খলার সঙ্গে সেবাগুলো গ্রহণে নিশ্চিত করা।

ইতোমধ্যে এ উদ্যোগের অংশ হিসেবে আটটি নতুন ডিজিটাল সেবা চালু করা হয়েছে। যার মাধ্যমে বুকিং, অভিজ্ঞতা সমৃদ্ধ করা, সেবার মানোন্নয়নে মতামত দেওয়া এবং একীভূত পরিবহন সুবিধা ও কেন্দ্রীয় রিপোর্টিং সিস্টেমের মতো সেবা নিতে পারবেন দর্শনার্থীরা।


সূত্র: আরব নিউজ

সম্পাদক : আবদুল মাতিন