বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।

সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই নতুন নিয়মটি বিশ্বের সব দেশ এবং সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। খালিজ টাইমস-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরানের অভিজ্ঞতা তুলে ধরা হয়।

গত সপ্তাহে সাঈদ ওমরার জন্য সৌদি আরবে যাওয়ার উদ্দেশে দুবাই বিমানবন্দরে গেলে চেক-ইন কাউন্টারে তাকে থামানো হয়। তাকে জানানো হয়, রিটার্ন টিকিট দেখাতে না পারলে বোর্ডিং পাস দেওয়া হবে না।


মিরান জানান, তার পরিকল্পনা ছিল মক্কায় কয়েকদিন থাকার পর সময় পেলে মদিনাতেও যাবেন, ফলে তিনি তাৎক্ষণিক ফেরার টিকিট কাটেননি।



মিরানের কথায়, তিনি যখন চেক-ইন কাউন্টারে পৌঁছান, তখন কাউন্টার বন্ধ হওয়ার সময় প্রায় হয়ে এসেছিল। এই অবস্থায় রিটার্ন টিকিট কাটতে তার প্রায় আধা ঘণ্টা সময় লাগে। এরপরই তাকে চেক-ইন দেওয়া হয়।


প্রতিবেদন মতে, আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন যে, ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ সম্পর্কে নিশ্চিত হতে এয়ারলাইনস ও সৌদি কর্তৃপক্ষ এই নিয়মে কড়াকড়ি আরোপ করেছে।


তারা জোর দিয়ে বলছেন, সব ধরনের ভিসা নিয়ে আসা এবং বিশ্বের যেকোনো দেশের নাগরিকের জন্যই এখন রিটার্ন টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন