বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি

জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি

ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীর লালকুঠির ঘাটে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক প্রচেষ্টায় সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের প্রায় ১৫ জন শিক্ষার্থী নৌকা নিয়ে বুড়িগঙ্গায় ঘুরতে বেরিয়েছিলেন। লালকুঠির ঘাট এলাকায় একটি লঞ্চ তাদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

নৌকায় থাকা ১৫ জন জবি শিক্ষার্থী লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে দ্রুত নৌকা থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেন। এরপর তাদের সবাইকে উদ্ধার করা হয় এবং তারা বর্তমানে নিরাপদে রয়েছেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা নিশ্চিত করেছেন যে, নৌকাডুবির পর পরই সকল শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন