বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

মধ্যরাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

মধ্যরাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে ইকবাল রোডে অবস্থিত স্কুলটিকে লক্ষ্য করে বোমাগুলো ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

পুলিশ জানায়, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেলে চারজন এসে হামলা চালায়। তারা দ্রুত পরপর দুটি পেট্রোল বোমা স্কুলের দিকেই নিক্ষেপ করে এবং মুহূর্তের মধ্যেই মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ফুটেজে দেখা যায়, গভীর রাতে দুটি মোটরসাইকেল এসে স্কুলের সামনে কিছুক্ষণ অবস্থান করে। চালকদের মাথায় হেলমেট ছিল, আর পেছনের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ। এরপর এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে পেট্রোল বোমায় আগুন জ্বেলে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, স্কুলটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ আহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ ঘটনার উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে বলে জানান তিনি।


 


সম্পাদক : আবদুল মাতিন