বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত মেডিকেল কলেজটি বন্ধ থাকবে।

রোববার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যক্ষ বলেন, দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনো হলে রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করা হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন।


সম্পাদক : আবদুল মাতিন