বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশের খসড়ার স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীরা ’স্কুলিং না স্বতন্ত্র, স্বতন্ত্র স্বতন্ত্র’, ‘স্কুলিংয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না’, ‘তুমি কে আমি কে ডিসিয়ান ডিসিয়ান’, ‘ঢাকা কলেজের আঙ্গিনায় স্কুলিংয়ের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের অবরোধের ফলে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহার করা লোকজন।

গাড়ি না চলায় এর প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতেও। প্রতিটি অলিগলিতে গাড়ির চাপ বেড়েছে।

সম্পাদক : আবদুল মাতিন