বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে বাংলাবাজার পত্রিকা.কম গাজীপুরে পুলিশ-শ্রমিকের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম ৭ নভেম্বর চালু হচ্ছে বিমানের দাম্মাম রুটের ফ্লাইট বাংলাবাজার পত্রিকা.কম ‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কীসের আশঙ্কায় খাবার পানি ও ওষুধ মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ বাংলাবাজার পত্রিকা.কম এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট বাংলাবাজার পত্রিকা.কম গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীর যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট

রাজধানীর যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ২০টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি হাট বসবে বলে জানা গেছে।

ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দুটি স্থায়ী হাটসহ ডিএনসিসির পাঁচটি ও ডিএসসিসির ৯টি অস্থায়ী হাটের ইজারা চূড়ান্ত হয়েছে। অন্যগুলোর ইজারা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। তবে এ বছর আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে হাট বসবে না।

এবার ডিএনসিসি গাবতলী স্থায়ী পশুর হাটসহ ৯টি স্থানে অস্থায়ী হাট বসানোর অনুমতি দিয়েছে। এর মধ্যে যে পাঁচটি অস্থায়ী হাটের ইজারা চূড়ান্ত হয়েছে।

সেগুলো হলো- উত্তরা দিয়াবাড়ী বউবাজার এলাকা, মিরপুর ইস্টার্ন হাউজিং, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের খালি জায়গা, কাওলার শিয়ালডাঙ্গার এলাকা এবং ভাটারার সুতিভোলা খালের পাশের জায়গা। এছাড়া মোহাম্মদপুর বছিলা ৪০ ফুট রাস্তার পাশে, খিলক্ষেতের ৪৩ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা পশুর হাটের ইজারা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বসবে ১১টি পশুর হাট। এরমধ্যে সারুলিয়ায় স্থায়ী পশুর হাট ছাড়া বাকি ১০টি অস্থায়ী।  অস্থায়ী ১০ হাটের মধ্যে ৯টির ইজারা হয়েছে।

সেগুলো হলো- শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ডের পাশে, রহমতগঞ্জ ক্লাবের পাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটের পাশে, উত্তর শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবের পাশে, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ এলাকা, মেরাদিয়া বাজারের পাশে, আমুলিয়া মডেল টাউনের পাশে, দনিয়া কলেজের কাছের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনালের কাছের উন্মুক্ত এলাকা। এছাড়া কমলাপুর স্টেডিয়ামের কাছে বিশ্বরোডের পাশে ও লিটল ফ্রেন্ডস ক্লাবের পাশে অস্থায়ী পশুর হাট বসতে পারে।  


সম্পাদক : আবদুল মাতিন