শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন বাংলাবাজার পত্রিকা.কম বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বাংলাবাজার পত্রিকা.কম ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পেলেন যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ বাংলাবাজার পত্রিকা.কম পাটের জীবনরহস্য উন্মোচন কৃষি ও শিল্পে নতুন সম্ভাবনা বাংলাবাজার পত্রিকা.কম ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ বাংলাবাজার পত্রিকা.কম সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আতঙ্কের নাম তিস্তা! সীমান্তে রেড অ্যালার্ট জারি

ফাইল ছবি

বাংলাদেশের উপরদিকে থাকা ভারতের জলপাইগুড়ি, সিকিমসহ উত্তরের জেলাগুলো তীব্রবৃষ্টিতে রীতিমতো ভাসছে। পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুঁসে উঠেছে তিস্তা, জলঢাকাসহ অন্যান্য নদী। দ্রুত পানির স্তর বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারাজে। তিস্তার দুপাড়ে লাল সতর্কতা বা রেড এলার্ট জারি করেছে ভারত সেচ দপ্তর।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, তিস্তা নদীর পাড়ে অবস্থিত ভারতের মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দু’পাশে রেড এলার্ট জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী পাঁচ দিন সমগ্র উত্তর-পূর্ব ভারতজুড়ে চলবে ভারি বৃষ্টিপাত। শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়িসহ সিকিম এবং উত্তরের জেলাগুলো। অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলস্রোত সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির পানি। হঠাৎ এই ভারি বর্ষণে কার্যত ভয়ংকর মূর্তি ধারণ করেছে তিস্তা, জলঢাকা, তোর্সাসহ ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া খরস্রোতা নদীগুলো।

তিস্তা তীরবর্তী ও গজলডোবা তিস্তা ব্যারাজ এলাকায় রেড এলার্ট জারির পাশাপাশি হলুদ সংকেত দেখানো হয়েছে অন্য নদীগুলিতে। আবহাওয়া অফিস বলেছে, গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ১৩৬ মিলিমিটার।

সম্পাদক : আবদুল মাতিন