শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন বাংলাবাজার পত্রিকা.কম বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বাংলাবাজার পত্রিকা.কম ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পেলেন যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ বাংলাবাজার পত্রিকা.কম পাটের জীবনরহস্য উন্মোচন কৃষি ও শিল্পে নতুন সম্ভাবনা বাংলাবাজার পত্রিকা.কম ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ বাংলাবাজার পত্রিকা.কম সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

অধ্যাপক ডাঃ এম আলমগীর চৌধুরীকে ভারতে বিশেষ সন্মাননা

শ্রীনগর মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ ইফ্ফাদ হাসানের হাত থেকে সন্মাননা নিচ্ছেন অধ্যাপক ডাঃ এম আলমগীর চৌধুরী

ভারতের কাশ্মীরে বিশেষ সন্মাননা পেয়েছেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম আলমগীর চৌধুরী।

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি কাশ্মীরের ইএনটি কনফারেন্সে যোগদান করেন। গত ৪-৫ জুলাই অনুষ্ঠিত এই কনফারেন্সে আমন্ত্রিত চেয়ারম্যান/ফ্যাকাল্টি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। এই কনফারেন্সে ভারতের বিভিন্ন রাজ্যের ও দেশ-বিদেশের ৩০০ জনেরও বেশি স্বনামধন্য সার্জন অংশগ্রহণ করেন।

কনফারেন্সে লাইভ সার্জারি, লেকচার, প্যানেল ডিসকাশন, পোস্টার ও পেপার প্রেজেন্টেশন ছিল। অধ্যাপক ডাঃ এম আলমগীর চৌধুরী একটি বৈজ্ঞানিক সেশনের চেয়ারম্যান ছিলেন। ওই প্রোগ্রামে নাক কান গলা বিষয়ক বিভিন্ন রোগের চিকিৎসা এবং উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

কনফারেন্স উদ্ভোধন করেন কাশ্মীরের স্বাস্থ্য সচিব ডাঃ সৈয়দ আব্দুর রশীদ শাহ। তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে। সভাপতিত্ব করেন শ্রীনগর মেডিকেল কলেজের প্রধান অধ্যাপক মনজুর আহমেদ লাটু।

আরও বক্তব্য রাখেন, অধ্যাপক শওকত আহমেদ টাক, অধ্যাপক আব্দুল লতিফ চিশতী, অধ্যাপক অলক ঠাকুর, ডাঃ বিনোধ ফেলিক্স, ডাঃ মনিশ গ্রোভার, সহযোগী অধ্যাপক হারিস মনজুর কাদরী প্রমুখ।

সম্পাদক : আবদুল মাতিন