শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন বাংলাবাজার পত্রিকা.কম বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বাংলাবাজার পত্রিকা.কম ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পেলেন যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ বাংলাবাজার পত্রিকা.কম পাটের জীবনরহস্য উন্মোচন কৃষি ও শিল্পে নতুন সম্ভাবনা বাংলাবাজার পত্রিকা.কম ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ বাংলাবাজার পত্রিকা.কম সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ। দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে বাণিজ্যিক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইক‌মিশনে এই ভিসা সেবা বন্ধ কার্যকর করা হয়। জানা যায়, বুধবার থেকে উপ-হাইক‌মিশনে কনস্যুলার সেবা ও ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র বাণিজ্যিক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটকসহ অন্যান্য ভিসা সেবা বন্ধ করা হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

কলকাতা উপ-হাইক‌মিশনের একজন কর্মকর্তা জানান, বাণিজ্যিক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা বন্ধ রাখা হয়েছে।

গত ২২ ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা দেওয়া ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত এসব স্থানে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ রয়েছে।   

সম্পাদক : আবদুল মাতিন