বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম গাজীপুরে শ্রমিক আন্দোলন: হামলার শিকার আহত তৌফিকের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: আগাম ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে বাংলাবাজার পত্রিকা.কম গাজীপুরে পুলিশ-শ্রমিকের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম ৭ নভেম্বর চালু হচ্ছে বিমানের দাম্মাম রুটের ফ্লাইট বাংলাবাজার পত্রিকা.কম ‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

উচ্চতার কারণে পানি উপচে পড়েছে: প্রণয় ভার্মা

উচ্চতার কারণে পানি উপচে পড়েছে: প্রণয় ভার্মা

ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, উচ্চতার কারণে পানি উপচে পড়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


শফিকুল আলম বলেন, ১০ জেলায় ৩৬ লাখ মানুষ বন্যাদুর্গত। এদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।


প্রেস সচিব বলেন, প্রণয় ভার্মা প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত সবসময় আগ্রহী। ভারতের সঙ্গে ড. ইউনূসের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। ইউনূস সেন্টারের সঙ্গেও ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার কাজ রয়েছে। এই সুসম্পর্ক অবশ্যই চলমান থাকবে, সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে। এ ছাড়া পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত-বাংলাদেশ কাজ করবে বলে বৈঠকে প্রণয় ভার্মাকে ড. ইউনূস জানিয়েছেন।


আরও পড়ুন


বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

বৈঠকে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।


সম্পাদক : আবদুল মাতিন