বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম গাজীপুরে শ্রমিক আন্দোলন: হামলার শিকার আহত তৌফিকের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: আগাম ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে বাংলাবাজার পত্রিকা.কম গাজীপুরে পুলিশ-শ্রমিকের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম ৭ নভেম্বর চালু হচ্ছে বিমানের দাম্মাম রুটের ফ্লাইট বাংলাবাজার পত্রিকা.কম ‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ঝুট-গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণ ৭ইউনিট

ছবি: বাংলাবাজার পত্রিকা ডট কম

সাভারের আশুলিয়ায় ১৫টি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় এই আগুনের সূচনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত রায় মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় মোট ১৫টি ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


সম্পাদক : আবদুল মাতিন