বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: আগাম ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে বাংলাবাজার পত্রিকা.কম গাজীপুরে পুলিশ-শ্রমিকের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম ৭ নভেম্বর চালু হচ্ছে বিমানের দাম্মাম রুটের ফ্লাইট বাংলাবাজার পত্রিকা.কম ‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কীসের আশঙ্কায় খাবার পানি ও ওষুধ মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ বাংলাবাজার পত্রিকা.কম এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট

বন্যা পরিস্থিতির উন্নতি, পূর্বাঞ্চলে ট্রেন চলাচল শুরু

বন্যা পরিস্থিতির উন্নতি, পূর্বাঞ্চলে ট্রেন চলাচল শুরু

বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকায় পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে ফের চালু হয়েছে ট্রেন চলাচল। তবে, কিছু লাইন ক্ষতিগ্রস্থ থাকায় পুরোদমে এসব রুটে ট্রেন চালু করতে আরও কিছু সময় লাগবে রেলওয়ের।

গতকাল সোমবার (২৬ আগস্ট) ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই আংশিকভাবে ট্রেন চালুর সিদ্ধান্ত আসে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন।

তিনি জানান, ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখে ডাউন লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। চট্টগ্রাম থেকে ফেনী অভিমুখে আপ লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করতে আরও কয়েকদিন সময় লাগবে।

সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল শুরু হওতে যাচ্ছে ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২), কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪), মহানগর গোধূলী/প্রভাতী (৭০৩/৭০৪), তূর্ণা নিশিথা এক্সপ্রেস (৭৪১/৭৪২), ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস (৭০২) ও কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেসের (৮১৫)।

এছাড়া চট্টগ্রাম-সিলেট রুটে পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন এক্সপ্রেস (৭২৪) এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে সাগরিকা এক্সপ্রেস (২৯/৩০) ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চল রেলওয়ে।

পাশাপাশি চট্টগ্রাম থেকে জ্বালানি তেলবাহী ট্রেন এবং কন্টেইনার ট্রেনও চলাচল করবে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে দুটি লাইন আছে। স্রোতে একটি লাইন (চট্টগ্রাম-ঢাকা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি (ঢাকা-চট্টগ্রাম) তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুর রুটে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহ রুটেও লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।


//এলএইচ//

সম্পাদক : আবদুল মাতিন