বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

দেশের আকাশে রমজানের চাঁদ কবে দেখা যাবে, যা জানা গেল

দেশের আকাশে রমজানের চাঁদ কবে দেখা যাবে, যা জানা গেল

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার নির্ধারিত সময় আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে ৬টা ৪৯ মিনিট। 


দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঢাকায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার নির্ধারিত সময় আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে ৬টা ৪৯ মিনিট।


সম্প্রতি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৪.৭ মিনিট (বিএসটি) এবং সূর্যাস্তের ৬.৩ মিনিট পর চাঁদের জন্ম হবে। পরদিন ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৫.৩ মিনিটে (বিএসটি) চাঁদের বয়স হবে ০.৯৯৬০ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৩০.১ মিনিট পর চাঁদ উদিত হবে।


আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ওইদিন (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২৮.০ মিনিটে (বিএসটি) প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। আর ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৫.৯ মিনিটে (বিএসটি) চাঁদের বয়স হবে ১.৯৯৬৫ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ২৭.৯ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে।


উল্লেখ্য, জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্য, আগামী ১৭ ফেব্রুয়ারি হিজরি ১৪৪৭ সালের রমজান মাসের চাঁদ বিকেলে জন্ম নিলেও ওইদিন খালি চোখে তা দেখা প্রায় অসম্ভব। পরদিন সূর্যাস্তের পর রমজানের চাঁদ স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বের কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হবে এবং অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

সম্পাদক : আবদুল মাতিন