বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

আজ থেকে সৌদিতে রোজা শুরু

আজ থেকে সৌদিতে রোজা শুরু

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা রাখা শুরু করেছে সৌদি আরব। রমজানকে স্বাগত জানাতে মক্কা ও মদিনা শহরকে ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয়েছে।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।


মক্কা মিউনিসিপ্যালিটি শহরের সড়ক ও চত্বর জুড়ে আলোকসজ্জা ও নান্দনিক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসের আধ্যাত্মিক পরিবেশ ফুটিয়ে তুলতে এবং স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীদের জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে এমন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।


এসব আয়োজনের মধ্যে আছে, ১২,০০০ লিনিয়ার মিটার পরিমাপের আলোকিত পর্দা স্থাপন, সেতু ও পদচারী ওভারপাসে এবং প্রধান সড়ক ও রাস্তায় ল্যাম্পপোস্টে ১৫,০০০ লিনিয়ার মিটার এলইডি আলো স্থাপন। এই ব্যবস্থা শহরের পরিবহন নেটওয়ার্কে সমন্বিত ও চোখে আনন্দদায়ক শহুরে দৃশ্যপট গড়ে তুলতে সহায়তা করবে।


এছাড়া, প্রধান সড়ক ও চত্বরগুলিতে ৩০টি আলোকিত চাঁদের ভাস্কর্য এবং পার্ক ও হাঁটার পথগুলোতে ৫০টির বেশি আলোকশিল্প স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগ শহরের নান্দনিকতা বাড়িয়ে রমজানের আবহকে আরও প্রচ্ছন্ন করবে।


এছাড়া পবিত্র মাসে সৌদি আরবের আরেক শহর মদিনার বাজার ও সড়কগুলোতে ব্যাপক সাংগঠনিক ও নান্দনিক উন্নয়ন করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য রমজানের আধ্যাত্মিক পরিবেশ প্রতিফলিত করা। মদিনার বাজার ও সড়কে নিরাপত্তা কার্যক্রম আরও বাড়ানো হয়েছে এবং ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন