সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

শায়রুল কবির খানের হাতে নতুন দায়িত্বের নিয়োগপত্র তুলে দেন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ।


এ সময় আরও উপস্থিত ছিলেন– আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার এবং চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী। নতুন উপদেষ্টা সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান তারা।


পরে বিকেলে বাংলামোটরে সময়ের আলো কার্যালয়ে যোগ দেন শায়রুল কবির খান। সেখানে ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ বিভিন্ন বিভাগের সংবাদকর্মী ও সাংবাদিকেরা তাকে বরণ করে নেন।


মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া শায়রুল কবির খানের পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি ঐতিহাসিক গ্রামে। তার বাবা আব্দুর রহিম খান। তিনি মুঘল সেনাপতি ঈসা খাঁর বংশোদ্ভূত আছালত খাঁর নবম বংশধর। শৈশবে ‘স্বল্প শুনই’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষার হাতেখড়ি এবং বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক সম্পন্ন করেন।


নেত্রকোনার আবু আব্বাস কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে শায়রুল কবির খান সাংবাদিকতা শুরু করেন দৈনিক দিনকালের মাধ্যমে। প্রথমে আটপাড়া ও পরে নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে তৃণমূল সাংবাদিকতায় কাজ করেন তিনি। পাশাপাশি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।


সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির অঙ্গনেও সক্রিয় শায়রুল কবির খান। বর্তমানে তিনি সরাসরি বিএনপির গুরুত্বপূর্ণ সেল, চেয়ারপারসনের মিডিয়া উইং ও চেয়ারপারসনের মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৭ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সঙ্গে যুক্ত তিনি। বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান যখন ‘প্রথম বিএনপি মিডিয়া সেল’ গঠন করেন, তখন এই সেলের অন্যতম সদস্য হিসেবে মনোনীত করা হয়  তাকে।


গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও পরিচিতি রয়েছে তার। পাশাপাশি নিয়মিত লেখালেখি, গান ও গবেষণায় যুক্ত তিনি। মহান মুক্তিযুদ্ধের ওপর তার পরিকল্পনা ও পরিচালনায় একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে, যার মোড়ক উন্মোচন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া। তথ্যচিত্রটি পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনেও প্রচারিত হয়।


নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের গুরুত্বপূর্ণ সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি দল ও দেশের স্বার্থে লেখালেখি এবং গণমাধ্যম ও সাংবাদিকতাতেই বেশি মনোযোগী থাকতে চাই।’


সম্পাদক : আবদুল মাতিন