সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল

জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুই বাক্যের স্ট্যাটাস রাতারাতি ভাইরাল হয়েছে। রোববার(২২ ফেব্রুয়ারি) ভোরে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে স্ট্যাটাসটি দেওয়ার এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে ২৯৪ হাজারের বেশি রিয়েক্ট, চার হাজার শেয়ার এবং প্রায় ৩৩ হাজার মন্তব্য পড়েছে। 


শফিকুর রহমান স্ট্যাটাসে লিখেছেন, ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।


এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মাতৃভাষার মর্যাদা রক্ষার বিষয়ে একটি পোস্টে মন্তব্য করেছেন জামায়াত আমির। তিনি লিখেছেন, মাতৃভাষা-মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।


তৎপরতার অংশ হিসেবে জামায়াত আমির প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি পুষ্পস্তবক অর্পণ করেন, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।



এই স্ট্যাটাস এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ছবি ও পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন