সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

দুনিয়ার সব অনিষ্ট ও বিপদ থেকে বাঁচতে ৫ শক্তিশালী আমল

দুনিয়ার সব অনিষ্ট ও বিপদ থেকে বাঁচতে ৫ শক্তিশালী আমল

মানুষের জীবন সুখ-দুঃখের এক বিচিত্র মিশ্রণ। বিপদ কখন কীভাবে আসবে, তা কেউ আগে থেকে বলতে পারে না। তবে মুমিনের বৈশিষ্ট্য হলো বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধরা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা। ইসলাম আমাদের বিপদ আসার আগেই তা থেকে আত্মরক্ষার আমল শিখিয়েছে। কোরআন ও হাদিসের আলোকে দুনিয়ার সব অনিষ্ট থেকে নিরাপদ থাকার ৫টি কার্যকর আমল নিচে তুলে ধরা হলো।


বিপদের প্রথম মুহূর্তে ধৈর্য

বিপদের প্রথম আঘাতেই নিজেকে নিয়ন্ত্রণ করা প্রকৃত ধৈর্যের পরিচয়। হজরত আনাস ইবনু মালিক (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘ধৈর্য তো বিপদের প্রাথমিক অবস্থাতেই (ধারণ করতে হয়)।’ (সহিহ বুখারি: ১২৮৩)


ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ সাহায্যের ঘোষণা রয়েছে। ইরশাদ হয়েছে- ‘হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।’ (সুরা বাকারা: ১৫৩)



দুনিয়ার অনিষ্ট থেকে বাঁচার ৫টি নিয়মিত আমল

১. সকাল-সন্ধ্যায় ‘তিন কুল’ পাঠ


রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তুমি সকাল ও সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে। এটি সব ধরনের অনিষ্ট থেকে তুমি রক্ষা পাবে।’ (আবু দাউদ: ৫০৮২)


২. অনিষ্ট থেকে রক্ষার বিশেষ দোয়া


যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় তিনবার নিচের দোয়াটি পাঠ করবে, আসমান ও জমিনের কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। (জামে তিরমিজি: ৩৩৮৮)

আরবি: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি, ওয়াহুয়াস সামিউল আলিম।

অর্থ: আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না; তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।


৩. আয়াতুল কুরসি পাঠ


রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত বরকতময়। রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি রাতে এটি পাঠ করবে, আল্লাহ তার জন্য একজন প্রহরী নিযুক্ত করেন। ফলে সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। (সহিহ বুখারি: ২৩১১)



৪. বেশি বেশি ইস্তেগফার করা


গুনাহ মাফের পাশাপাশি ইস্তিগফার বিপদ দূর করার অন্যতম চাবিকাঠি। হাদিসে এসেছে, ‘ইস্তেগফার বিপদ দূর করে এবং রিজিকের দ্বার খুলে দেয়।’ (ইবনু মাজাহ: ৩৮১৯) নিয়মিত ইস্তিগফার পাঠ করলে আল্লাহ প্রতিটি সংকটে বের হওয়ার পথ তৈরি করে দেন।


৫. সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া


যেকোনো স্থানে বা ঘাঁটিতে প্রবেশ করার সময় নিচের দোয়াটি পাঠ করলে কোনো সৃষ্টি ক্ষতি করতে পারে না। (সহিহ মুসলিম: ২৭০৮)


আরবি: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউজু বিকালিমাতিলাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।

অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে আমি তাঁর সৃষ্টির সব অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।


দুনিয়ার জীবন অনিশ্চয়তায় ভরা হলেও একজন মুমিন কখনো অসহায় নয়। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নিয়মিত এই আমলগুলো করলে জাদুটোনা, শত্রুতা ও যাবতীয় অকল্যাণ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তাওফিক দান করুন। আমিন।

সম্পাদক : আবদুল মাতিন