সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি মারা যান। বাংলাদেশে জন্ম নেয়া একজন পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সালিম সামাদ। কর্মজীবনে তার তিনি বহু সম্মাননা অর্জন করেছেন।


ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং দুবাই কেয়ার্সসহ বহু আন্তর্জাতিক সংস্থার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সালিম সামাদ।


দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতায় তার ছিল ৩৫ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা। তিনি সংঘাত, নিরাপত্তা, জোরপূর্বক অভিবাসন, ইসলামিক জিহাদ, সুশাসন, নির্বাচনী গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন।

 

১৯৯১ সালে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট শহরের সাংবাদিকদের সংবেদনশীল করে তুলতে কর্মশালা আয়োজনের মাধ্যমে পথ প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তাকে অশোকা ফেলোশিপ প্রদান করা হয়।


সম্পাদক : আবদুল মাতিন