মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া বাংলাবাজার পত্রিকা.কম ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির বাংলাবাজার পত্রিকা.কম টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার বাংলাবাজার পত্রিকা.কম সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম প্রসিকিউটদের অনিয়ম বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা.কম জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

ঢাকার একেক স্থানে মরদেহের একেক টুকরা, লোমহর্ষক তথ্য পেল পুলিশ

ঢাকার একেক স্থানে মরদেহের একেক টুকরা, লোমহর্ষক তথ্য পেল পুলিশ

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


রোববার (১ মার্চ) সকালে ঘাতক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।


তদন্ত সংশ্লিষ্টরা জানান, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারী। পুলিশ এ পর্যন্ত মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে। সর্বশেষ খণ্ডটি সাভারের আমিনবাজার থেকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেহের অপর খণ্ডটিও উদ্ধারের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে।


ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ তথ্যটি নিশ্চিত করে জানান, আজ ভোরের দিকে ওবায়দুল্লাহর দেহের আরও একটি অংশ আমিনবাজার থেকে উদ্ধার করা হয়।


তিনি জানান, ওবায়দুল্লাহকে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে রেখেছিল ঘাতক। এরই মধ্যে দেহের ছয়টি টুকরো উদ্ধার করা হয়েছে এবং বাকি একটি টুকরো উদ্ধারের কাজও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন