বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কাতারে গ্যাস স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলা, বিশ্ববাজারে তেলের দামে আগুন বাংলাবাজার পত্রিকা.কম চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার বাংলাবাজার পত্রিকা.কম চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে দুইজনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাংলাবাজার পত্রিকা.কম অপ্রয়োজনীয় কথা না বলা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটওয়ারীর বাংলাবাজার পত্রিকা.কম হৃদপিণ্ডের শত্রু যেসব ফল, বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।


বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।


ধর্ম মন্ত্রী আরও জানান, শুক্রবার শেষ রোজা পালনের পর শনিবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।



এর আগে, চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও তাদের ঈদের তারিখ ঘোষণা করে। সেখানে শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) ঈদ উদ্‌যাপিত হবে।


উল্লেখ্য, হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে তথ্য সংগ্রহে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়।


সম্পাদক : আবদুল মাতিন