প্রধানমন্ত্রী তারেক রহমান আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে কাছে ডেকে নিলেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে এ ঘটনা ঘটে।
এ সময়ের একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রপতির দাওয়াতে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান বঙ্গভবনে যোগ দেন । অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান দূর থেকে হাতের ইশারায় তাকে কাছে ডাকেন।
প্রধানমন্ত্রীর ডাকে ছুটে এসে তার সঙ্গে কুশল বিনিময় করেন আমজনতার তারেক। এ সময় তার স্ত্রী তামান্না ফেরদৌস শিখা সঙ্গে ছিলেন। শিখার সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমান কুশল বিনিময় করেন।
এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটাই তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






















