সকালের নাশতায় স্বাস্থ্যকর ও দ্রুত তৈরি করা যায় এমন খাবারের চাহিদা এখন অনেক বেড়েছে। ব্যস্ত জীবনে শরীর ঠিক রাখতে পুষ্টিকর খাবার বেছে নিচ্ছেন অনেকেই। এমন সময় সামনে এসেছে সহজে তৈরি করা যায় এমন ৫টি পুষ্টিকর রেসিপি। এতে থাকা উচ্চ-প্রোটিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার সঙ্গে সঙ্গে শরীরকে রাখবে শক্তিশালী ও সতেজ।
১. রাস্পবেরি-কলা দই পারফে
উপকরণ:
১ কাপ কম চর্বিযুক্ত ঘন ছাঁকা দই
১টি ছোট কলা (কাটা)
১ কাপ রাস্পবেরি
২ টেবিল চামচ কুচানো ভাজা কাঠবাদাম
প্রস্তুত প্রণালী:
একটি জারে প্রথমে অর্ধেক দই দিন। এরপর অর্ধেক কলা, অর্ধেক রাস্পবেরি ও ১ টেবিল চামচ বাদাম দিন। এরপর আবার একইভাবে বাকি উপকরণগুলো স্তরে স্তরে সাজিয়ে পরিবেশন করুন।
২. কমলা-আম দিয়ে তিসি বীজের পানীয়
উপকরণ:
১টি বড় কমলা
১ কাপ হিমায়িত আমের টুকরো
সোয়া ১ কাপ ঘন ছাঁকা দই
আধা কাপ বরফ
আধা কাপ পানি
৩ টেবিল চামচ গুঁড়া তিসি বীজ
সামান্য ভ্যানিলা এসেন্স
প্রস্তুত প্রণালী:
সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে প্রায় ১ মিনিট ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর গ্লাসে ঢেলে পরিবেশন করুন। চাইলে কমলার টুকরো দিয়ে সাজাতে পারেন।
৩. চকলেট-স্ট্রবেরি দই পানীয়
উপকরণ:
চার ভাগের তিন ভাগ পরিমাণ কাপ সয়া দুধ
১টি কলা (কাটা)
১ কাপ স্ট্রবেরি
আধা কাপ ঘন ছাঁকা দই
আধা টেবিল চামচ কোকো গুঁড়া
২টি বরফ কিউব
প্রস্তুত প্রণালী:
সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে মসৃণ করে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
আরও পড়ুন
পুষ্টিগুণে ভরা মজাদার সালাদ রেসিপি
৪. ফল ও বাদামসহ ওটস পায়েস
উপকরণ:
আধা কাপ ওটস
১ কাপ দুধ
এক-চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ কাপ ঘন ছাঁকা দই
এক-চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ কাপ কাটা আপেল
১ টেবিল চামচ আখরোট
প্রস্তুত প্রণালী:
ওটস ও দুধ ফুটিয়ে নরম ও ঘন করে নিন। এরপর চুলা থেকে নামিয়ে ঢেকে ২ মিনিট রাখুন। উপরে দই, আপেল ও বাদাম দিয়ে পরিবেশন করুন।
৫. কমলা-ম্যাংগো উচ্চ প্রোটিন পানীয়
উপকরণ:
১ কাপ কমলার রস
১ কাপ হিমায়িত আম
১ কাপ সয়া দুধ
আধা কাপ ঘন ছাঁকা দই
এক-চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ কাপ প্রোটিন গুঁড়া
১ টেবিল চামচ মধু বা মেপল সিরাপ
প্রস্তুত প্রণালী:
সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। মসৃণ হলে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
এই রেসিপিগুলো শুধু স্বাস্থ্যকরই নয়, বরং ব্যস্ত সকালে দ্রুত তৈরি করে নেওয়ার জন্যও একেবারে উপযুক্ত।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম






















