সোমবার, ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ বাংলাবাজার পত্রিকা.কম পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট বাংলাবাজার পত্রিকা.কম সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা বাংলাবাজার পত্রিকা.কম সৌদিতে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার বাংলাবাজার পত্রিকা.কম কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত বাংলাবাজার পত্রিকা.কম বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত বাংলাবাজার পত্রিকা.কম কুর্মিটোলা হাসপাতালের দেয়ালে ধাক্কা খেল বাস, পথচারী নিহত বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা বাংলাবাজার পত্রিকা.কম সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

লিচুতে চাঙ্গা ঈশ্বরদীর গ্রামীণ অর্থনীতি

লিচুতে চাঙ্গা ঈশ্বরদীর গ্রামীণ অর্থনীতি

ঈশ্বরদী অঞ্চলে লিচুর মৌসুম ঘিরে গ্রামীণ অর্থনীতিকে প্রাণ চঞ্চল্য ফিরে এসেছে। লিচুকে ঘিরে এখন ঈশ্বরদীর গ্রামীণ অর্থনীতিতে তৈরি হয়েছে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। গাছ থেকে লিচু নামানো, বাছাই, প্যাকেজিং, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও চালান কার্যক্রমে, শ্রমিক, ট্রাকচালক, ভ্যানচালক, ঝুড়ির কারিগর, কুরিয়ার সার্ভিস, ব্যাংক, হোটেল-রেস্তোরাঁসহ নানা খাতে অর্থনৈতিক গতি তৈরি হয়েছে এবং প্রতি বছর লিচুর মৌসুমিকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান তৈরি হয়।


ঈশ্বরদী কৃষি অফিস সূত্র থেকে জানা গেছে, ঈশ্বরদী উপজেলায় সাধারণত ৩ হাজার ১০০ হেক্টর জমিতে মোজাফফর (আটি), বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচু চাষ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় সাড়ে ৩ লাখের বেশি গাছের প্রতিটিতে অসংখ্য লিচু ধরেছে।


চাষি ও বাগান মালিকদের দাবি, অতীতে কখনো ঈশ্বরদীতে লিচুর এত বেশি ফলন হয়নি। যে গাছে কখনো তিন হাজারের বেশি লিচুর ফলন হয়নি, এবার সে গাছে ৮ হাজার লিচু ছাড়িয়ে গেছে। লিচুর ওজন সইতে না পেরে অনেক গাছেই ভেঙে পড়ছে ডাল। উপজেলায় ৭০০ কোটি টাকার লিচু বেচাকেনা হবে বলে আশা করছেন লিচু চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা।


সোমবার ( ১ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈশ্বরদীর লিচুবাগানগুলোতে বিপুল কর্মচাঞ্চল্য। সবচেয়ে বেশি বাগান উপজেলার জয়নগর, মানিকনগর, মিরকামারি, আওতাপাড়া, বড়ইচরা, জগন্নাথপুর, মহাদেবপুর, বাঁশেরবাদা এলাকায়।

এখানকার পাকা লিচু পাড়া, বাছাই করা এবং প্যাকেটজাত করে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে পাঠানোর কাজে ব্যাপক শ্রমিকের প্রয়োজন হয়।


উপজেলার আওতাপাড়া এলাকার ব্যবসায়ী আমিনুল হোসেন বলেন, লিচু আমাদের টাকার ফল। এই কয়েক মাসের আয় দিয়েই অনেকের সারা বছরের সংসার চলে। একজন শ্রমিকও দিনে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আয় করছেন।


উপজেলার আওতাপাড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সুজন ইসলাম বলেন, গাছে গাছে শুধু লিচু আর লিচু। লিচুগাছের মালিকরা অত্যন্ত খুশি। উপজেলার সাহাপুর ইউনিয়নে লিচুগাছের সংখ্যা সবচেয়ে বেশি। চাষিদের লিচু আবাদের বিষয়ে পরামর্শ প্রদানসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।


এখানকার লিচু চাষিরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে তাপমাত্রা বৃদ্ধি বা গরমের কারণে কিছু লিচু ফেটে যাওয়া বা ঝরে পড়ার মতো প্রাকৃতিক প্রতিবন্ধকতা দেখা যায়। তবে সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এটি অত্যন্ত লাভজনক একটি খাত।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কৃষি বিভাগ চাষিদের বাগান ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করে থাকে।


সবমিলিয়ে লিচু এখন শুধু একটি মৌসুমি ফল নয়,  এখানকার গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি। মে  মাসের এই লিচুকেন্দ্রিক অর্থনৈতিক চাঞ্চল্য বদলে দিচ্ছে লক্ষাধিক পরিবারের জীবন-জীবিকা।


ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, উপজেলার তিন হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এবার লিচুর বাম্পার ফলন হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন