অনলাইন নিউজ পোর্টাল 'চর্চা' (chaarcha.com) তাদের সংবাদ বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিটে কাজ করার জন্য যোগ্য ও অভিজ্ঞ 'প্রতিবেদক' খুঁজছে। আগ্রহীরা আগামী ৩০ জুন, ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রতিবেদক
যেসব বিটে রিপোর্টার নিয়োগ দেওয়া হবে:
যোগাযোগ, ইউটিলিটি ও জনস্বাস্থ্য
আবেদনকারীর যোগ্যতা:
যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
সংশ্লিষ্ট বিটে কাজ করার কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর অবশ্যই বাংলা টাইপিংয়ে পারদর্শী হতে হবে।
বেতন ও সুবিধাদি:
প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। ইমেইল করার সময় সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
ইমেইলে আবেদন পাঠানোর ঠিকানা: career.chaarcha@gmail.com
আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৬
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























