বুধবার, ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার বাংলাবাজার পত্রিকা.কম আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর বাংলাবাজার পত্রিকা.কম ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস বাংলাবাজার পত্রিকা.কম এক দফা ও সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা বাংলাবাজার পত্রিকা.কম তবে কি বিয়ে করেছেন আরিফিন শুভ-কেয়া পায়েল? বাংলাবাজার পত্রিকা.কম মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী বাংলাবাজার পত্রিকা.কম কে জিতবে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড দেখুন ভবিষ্যদ্বাণী বাংলাবাজার পত্রিকা.কম পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সারাদেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে আবেদন করেছে প্রায় কোটি মানুষ। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। চলমান বিশ্বকাপের মাঝপথেই ঠিক এমন ঘটনাই ঘটেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। 

অভিযোগ উঠেছে যে, নকআউট পর্বে মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাম্প্রতিক জয়গুলো বিতর্কিত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এসেছে। এছাড়া, আলজেরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির বিরুদ্ধে গুরুতর ফাউলের অভিযোগ উঠলেও রেফারি তাকে কার্ড দেখাননি—এমন দাবিও জোরালো হয়েছে।


চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন বলা হয়, ‘আর্জেন্টিনা আউট ডটকম’ (ArgentinaOut.com) নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের এই প্রচারণা চালানো হচ্ছে।


তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি স্পষ্ট যে ফিফা এবং রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। জয়ী যদি আগেই নির্ধারিত হয়ে থাকে, তবে বাকি বিশ্বের আর প্রতিযোগিতা করার প্রয়োজনীয়তা কী? আমরা দাবি জানাই, আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হোক এবং বাকি দলগুলোকে একটি ন্যায্য সুযোগ দেয়া হোক।’


আর্জেন্টিনার পারফরম্যান্স এবং রেফারিদের ভূমিকা নিয়ে মাঠের বাইরে এই তুমুল বিতর্কের মধ্যেই আজ রাতে মাঠে গড়াচ্ছে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন্দ্রিক রাজনৈতিক বৈরিতা এবং ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল—এই দুইয়ের মিশেলে দুই দেশের ফুটবল দ্বৈরথ সবসময়ই উত্তেজনার পারদ বাড়িয়ে দেয়।


ম্যারাডোনার সেই বিখ্যাত ঘটনার ঠিক ৪০ বছর পর আজ আবারও মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। একদিকে লিওনেল মেসির একক নৈপুণ্যে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা, অন্যদিকে বিতর্ক আর চাপের মুখে পড়া বর্তমান চ্যাম্পিয়নরা এই ম্যাচে কেমন প্রভাব ফেলে—তা দেখতেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব।

সম্পাদক : আবদুল মাতিন