মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

বিআইডাব্লিউটিসির আয় কমেছে ২৭ শতাংশ

প্রতীকী ছবি

স্বপ্নের পদ্মা সেতু চালুর পর দক্ষিণবঙ্গের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সড়কপথে যাতায়াত করছেন। এরফলে ২৭ শতাংশ আয় কমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি)। এ অবস্থায় আয় বাড়াতে নতুন করে ক্রুজ সার্ভিস চালুসহ নতুন কিছু উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বিআইডাব্লিউটিসির পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর-উত্তম। বৈঠকে কমিটি সদস্য মো. মজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ ও এস এম শাহজাদা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদীয় কমিটির কার্য বিবরণী থেকে জানা গেছে, কমিটির আগের বৈঠকে বিআইডাব্লিউটিসির কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ওই আলোচনায় বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান শামীম আল রাজী জানান, পদ্মা সেতু চালুর ফলে করপোরেশনের ২৭ ভাগ আয় কমে গেছে। তবে বেশ কয়েকটি নতুন রুটে ফেরি চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে, যা বাস্তবায়নের জন্য কার্যক্রম চলমান আছে।

চলতি বছরের ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু চালু হয়। এই সেতু চালু হওয়ার ফলে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সেতু চালু হওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে। পাশাপাশি পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে যান চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে। ফলে বিআইডাব্লিউটিসির আয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। করপোরেশনের আয় বাড়াতে ক্রুজ সার্ভিস চালু ছাড়াও কলকাতার সঙ্গে কনটেইনার সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

এই সার্ভিস চালু করা সম্ভব হলে প্রতিদিন ১০ হাজার ডলার আয় করা সম্ভব হবে। কমিটিকে জানানো হয়েছে, বিআইডাব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন নির্মিত এবং নির্মিতব্য ওয়াকওয়ে, ইকোপার্ক, ট্যুরিজম স্পট, ক্যান্টিন ইত্যাদি ইজারার মাধ্যমে রাজস্ব আদায় ও পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি গঠনের মাধ্যমে নীতিমালা প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে।

আন্ত মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে ওই নীতিমালা চূড়ান্ত কার নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।

বৈঠকে নদীর তীর রক্ষার্থে বেদখল জায়গা উদ্ধার করে বনায়নের পাশাপাশি মানুষ ও পশুপাখির কথা চিন্তা করে কোনো ধরনের বনজ ও ফলদ গাছ লাগানো উপযোগী, সে বিষয়ে বন বিভাগের পরামর্শ নেয়ার জন্য বিআইডাব্লিউটিএকে বলা হয়েছে।

এ ছাড়া বৈঠকে নদীতীরবর্তী জায়গা কেনাবেচার ক্ষেত্রে বিআইডব্লিউটিএর এনওসি গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ