সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাজেদা ফাউন্ডেশনে চাকরি

সাজেদা ফাউন্ডেশনে চাকরি

সাজেদা ফাউন্ডেশন তাদের সাজেদা মেন্টাল হেলথ প্রোগ্রামের (এসএমএইচপি) জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রোগ্রাম লিড পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে  হবে। একইসঙ্গে ৫ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে সুবিধাবঞ্চিতদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আগ্রহীরা ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম ও বিবরণ


প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন


বিভাগ: মেন্টাল হেলথ


পদের নাম: প্রোগ্রাম লিড


পদসংখ্যা: নির্ধারিত নয়


দায়িত্বসমূহ


প্রোগ্রাম ডিজাইন, প্রপোজাল ডেভেলপমেন্ট, রিসোর্স মোবিলাইজেশন এবং কন্ট্রাক্ট (ফান্ড, গ্রান্টস) ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা প্রদান।


জাতীয় ও আঞ্চলিক সমন্বয়, নেটওয়ার্কিং এবং অংশীদারিত্ব।


প্রজেক্ট/প্রপোজাল ডিজাইন ও ডেভেলপমেন্টে নেতৃত্ব দেওয়া।


দেশের ও আঞ্চলিক প্রেক্ষাপটের মধ্যে মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা চিহ্নিতকরণ


প্রকল্পের গুণমান ও জবাবদিহিতা মনিটর করা।


মানসিক স্বাস্থ্য গবেষণার ডিজাইন ও পরিচালনায় কারিগরি সহায়তা ও সুপারভিশন প্রদান করা।


শিক্ষাগত যোগ্যতা: ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি বা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর, এমফিল বা উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার


অন্যান্য যোগ্যতা


চমৎকার আন্তঃব্যক্তিগত ও টিমের পরিচালনার দক্ষতা থাকতে হবে।


টিম ম্যানেজমেন্ট এবং সুপারভিশন, এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মীদের ক্যাপাসিটি বিল্ডিং/কোচিংয়ের দক্ষতা।


গোপনীয়তা এবং সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়ে ভালো ধারণা।


অভিজ্ঞতা: কমপক্ষে ৫-৮ বছর


প্রার্থীর ধরন: নারী-পুরুষ


বয়সসীমা: নির্ধারিত নয়


চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম


বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 


অন্যান্য সুবিধা: মোবাইল ও ইন্টারনেট ভাতা, জীবন ও চিকিৎসা বিমা, উৎসব বোনাস এবং পারফরম্যান্স বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা


কর্মস্থল: হেড অফিস, গুলশান ১


আবেদন যেভাবে: অনলাইন


আবেদনের সময়সীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : আবদুল মাতিন