বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ভারতের জেন-জিদের ‘নর্দমার প্রজন্ম’ বললেন কঙ্গনা

ভারতের জেন-জিদের ‘নর্দমার প্রজন্ম’ বললেন কঙ্গনা

বরাবরই নিজের বেফাঁস মন্তব্য আর বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত বলিউড অভিনেত্রী থেকে নেত্রী বনে যাওয়া কঙ্গনা রানাউত। 


নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং শিক্ষার্থীদের বিক্ষোভের তীব্র সমালোচনা করে তাদেরকে ‘নর্দমার প্রজন্ম’ বলে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন এই বিজেপির এমপি।


মান্ডি থেকে নির্বাচিত এমপি কঙ্গনা ইনস্টাগ্রামে এই আন্দোলন এবং এর সঙ্গে যুক্তদের নিয়ে কটাক্ষ করেছেন। 


বিক্ষোভের ভাইরাল রিল এবং ভিডিওগুলোকে তিনি ‘বমি উদ্রেককারী’ বলে অভিহিত করেন এবং সেগুলোকে কর্কশ ও অশোভন বলে বর্ণনা করেন।


তিনি বিক্ষোভকারীদের লালনপালন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘কে এদের জন্ম দিচ্ছে আর বড় করছে?’

সম্পাদক : আবদুল মাতিন