সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

খুলনাকে হারিয়ে দ্বিতীয় জয় সিলেটের

খুলনাকে হারিয়ে দ্বিতীয় জয় সিলেটের

ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। খুলনাকে ৮ রানে হারিয়ে পরপর দুই ম্যাচে জয় পেয়েছে তারা।রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে সিলেট। পরে ওই রান তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের বেশি করতে পারেনি খুলনা। ৫ ম্যাচে সিলেটের এটি দ্বিতীয় জয়।শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল খুলনার। ক্রিজে আশার আলো হয়ে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনি। রুয়েল মিয়ার প্রথম বলে অঙ্কন সিঙ্গেল নেওয়ার পর টানা দুটি চার মারেন আবু হায়দার। সমীকরণ নেমে আসে ৩ বলে ১০ রানে। তবে চতুর্থ বলে আবু হায়দার ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে তানজিম হাসান সাকিবের হাতে ধরা পড়লে উল্লাসে মেতে ওঠে সিলেট।

সিলেটের আগের জয়ের নায়ক জাকির হাসান জ্বলে ওঠেন এ দিনও। ক্যারিয়ার সেরা ৭৫ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনি টানা দ্বিতীয় ম্যাচে।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৮২/৫ (রনি ৫৬, কর্নওয়াল ৪, মানজি ২, জাকির ৭৫*, জোন্স ২০, জাকের ০, আরিফুল ২১*; আবু হায়দার ৪-০-২৫-২, নাসুম ৩-০-১৭-১, মিরাজ ৪-০-৫৩-০, হাসান ৪-০-২৬-০, নাওয়াজ ২-০-২২-০, জিয়াউর ৩-০-৩৯-২)।

খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৭৪/৯ (বসিস্টো ৪৩, নাঈম ১১, ইমরুল ২, রাসুলি ১৫, মিরাজ ১৫, নাওয়াজ ৩৩, মাহিদুল ২৮, জিয়াউর ৪, আবু হায়দার ১৪, নাসুম ১*, হাসান ০*; কর্নওয়াল ৪-০-২৮-০, নাহিদুল ৪-০-২৮-১, তানজিম ৪-০-৪৫-২, টপলি ৪-০-৪৫-২, রুয়েল ৪-০-২৮-২)।

ফল: সিলেট স্ট্রাইকার্স ৮ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: জাকির হাসান।


সম্পাদক : আবদুল মাতিন