বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কলকাতার হোটেলে আগুন, নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

কলকাতার হোটেলে আগুন, নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

কলকাতার একটি হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা।


নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার চারজন রয়েছেন। তারা হলেন শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী। এছাড়া ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবুর পরিচয়ও নিশ্চিত করা হয়েছে।


অন্যদিকে, নিহতদের মধ্যে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয় শনাক্ত হয়েছে।


বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



পরিচয় নিশ্চিত হওয়া ছয়জনের বিস্তারিত তথ্য:


১. শর্ণশিষ দত্ত

জন্ম: ২০ ডিসেম্বর ২০২৩

পিতা: দেবাশিস দত্ত

ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।



২. আফসানা শিম্মিন

জন্ম: ৬ জানুয়ারি ১৯৯৯

পিতা: মো. আকরাম আলী

ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।



৩. দেবাশিস দত্ত

জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭

পিতা: দিলীপ কুমার দত্ত

ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।


৪. মো. আকরাম আলী

জন্ম: ১৬ জুন ১৯৬২

পিতা: ইয়াসিন আলী

ঠিকানা: থানাপাড়া, ৪, মনহুম বদরুদ্দোজা রোড, কুষ্টিয়া মডেল, কুষ্টিয়া হেড পোস্ট অফিস, কুষ্টিয়া।


৫. আহমেদ বাবু

জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০২৩

পিতা: আদম আলী

ঠিকানা: বেগুনবাড়ি, সাভার, আমিনবাজার, ঢাকা–১৩৪৮।



৬. সন্দীপ পাসওয়ান

বয়স: ১৯ বছর

পিতা: প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর

ঠিকানা: গ্রাম পিলমউ, পোস্ট খারিওডিহ, থানা হেরোডিহ, জেলা গিরিডি, ঝাড়খণ্ড–৮১৫৩১৪।


সম্পাদক : আবদুল মাতিন