সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল জুনিয়র টাইগাররা। এই ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।শনিবার (১৮ জানুয়ারি) আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র ৫৩ রানের লক্ষ্য দিয়েছিল নেপাল। জবাব দিতে নেমে ৪০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।বাংলাদেশেরও। মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন সুবর্ণা (৪) এবং ১ রান করে তাকে সঙ্গ দেন ফাহমিদা ছোঁয়া। তিনে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়ে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌসও (২)।

চারে ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তারকে সঙ্গে রান তুলতে থাকেন সাদিয়া ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেনি কিউই। ১৬ রান করে সাদিয়া আউট হলে ১২ রান করে তার দেখানো পথে হাঁটেন অধিনায়ক সুমাইয়াও।ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জান্নাতুল মাওয়ার ৫ রান এবং আফিয়া আশিমা ইরার অপরাজিত ৯ রানে ভর করে ৪০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে পড়ে নেপাল। ৬ বলে ১ রান করে তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ওপেনার সাবিত্রী ধমি। ১৮ বলে মাত্র ২ রান করে তাকে সঙ্গ দেন পূজা মাহাতো। এরপর সনি পাখরিন (০) এবং ১ রান করে আউট হন কিরণ কুনওয়ার।তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন সানা পারভেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩২ বলে ১৯ রান করে বোল্ড আউট হন এই ওপেনার ব্যাটার। এরপর আলিশা যাদব (৪), সীমানা কেসি (১০) এবং অনু কাদায়ত শূন্য রানে আউট হলে দলীয় ৪২ রানে ৮ উইকেট হারায় নেপাল।

শেষ দিকে তিরসানা বিকে ৩ রানে এবং রিয়া শর্মা ৫ রানে আউট হলে ১০ বল হাতে থাকতে ৫২ রানে অলআউট হয় নেপাল।

বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া দুটি উইকেট শিকার করেন। এ ছাড়াও নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার সোবা নেন একটি করে উইকেট। বাকি ৫ জন রান আউট হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন