সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে ৯ বছরের বাংলাদেশি দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ। নরওয়ের গ্র্যান্ডমাস্টার কার্লসেনকে অনেকে ইতিহাসের সেরা দাবাড়ু মনে করেন।রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক নিজের ফেসবুক স্ট্যাটাসের মধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।ফেসবুক পোস্টে নাঈম লেখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিয়াটা দিলাম, সে খেলল ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল।’জানা গেছে, বুলেট ব্রলে শনিবার কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। এই ফরম্যাটে প্রত্যেক দাবাড়ুকে সর্বোচ্চ এক মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ। যদিও কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন। তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি। অনলাইন এই গেমটি খেলতে হয় চেস ডট কমে। কোনো টাইটেল (খেতাব) না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তাই ফিদেমাস্টার নাঈম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে। মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন। আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য।


সম্পাদক : আবদুল মাতিন