সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের পথটা কঠিন হয়ে গেল বাংলাদেশের

বিশ্বকাপের পথটা কঠিন হয়ে গেল বাংলাদেশের

বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজটা জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে দলের শুরুটা ভালো হলো না। সেন্ট কিটসে আজ সিরিজের শুরুর ম্যাচে দলটা হেরেছে ৯ উইকেটে। এই হারের ফলে সিরিজ জয় আর বিশ্বকাপের টিকিট দুটোই কঠিন হয়ে পড়ল নিগারদের। ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি জায়গা নিতে হলে পরের দুটো ম্যাচেই জিততে হবে দলকে। নাহয় খেলতে হবে বাছাইপর্বে, যেখান থেকে পরের রাউন্ডে যাবে দুটো দল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শুরুটা করেছিল বেশ ভালো। টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট খুইয়ে ১১৫ রান তুলে ফেলেছিল সফরকারীরা। ওপেনার মুরশিদা খাতুন (৪০) ও তিনে নামা শারমিন আক্তার সুপ্তা (৪২) দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে এরপরই শুরু ধসের।পঞ্চম উইকেটে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার একটা ৫৪ রানের জুটি গড়ে দলকে আশা দেখিয়েছিলেন কিছুটা। তবে তাদের ইনিংস বড় হয়নি শেষমেশ। যার ফলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২০০ রানের একটু আগে।জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপের জুটিতে উঠে আসে ১৬৩ রান। বোলিংয়ে ২ উইকেট নেওয়া উইন্ডিজ অধিনায়ক হিলি ৯৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। তাতে ভর করেই ১০৯ বল হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা। 

সংক্ষিপ্ত স্কোর–

বাংলাদেশ– ৫০ ওভারে ১৯৮/৯ (শারমিন ৪২, মুরশিদা ৪০, ডটিন ৩/৪০)।

ওয়েস্ট ইন্ডিজ– ৩১.৪ ওভারে ২০২/১ (ম্যাথুস ১০৪*, জোসেপ ৭০; রাবেয়া ১/৩৮)।

ফল– ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

সম্পাদক : আবদুল মাতিন