সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাড়ি দুর্ঘটনায় মাশরাফীর মৃত্যু, যা জানা গেল

গাড়ি দুর্ঘটনায় মাশরাফীর মৃত্যু, যা জানা গেল

চলমান বিপিএলকে সামনে রেখে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ভিড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়েন এই ক্রিকেটার। যার ফলে বিপিএলে অংশ নিতে পারেননি তিনি।এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে মারা গেছেন মাশরাফী। ভাইরাল হওয়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, দুবাইতে মাশরাফী গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।তবে খবর দিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে রিউমর স্ক্যানার টিম। তাদের অনুসন্ধান থেকে জানা যায়, মাশরাফী মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফী দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি।

মূলত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জনসমক্ষে দেখা যায়নি সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।

সম্পাদক : আবদুল মাতিন