সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

হতাশ হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা: তাসকিন

হতাশ হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা: তাসকিন

বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো আইপিএল। আর এই টুর্নামেন্টটিতে খেলার জন্য জাতীয় দলের সঙ্গে চুক্তিও বাতিল করে অনেক ক্রিকেটার। কিন্তু ব্যতিক্রম ছিলেন তাসকিন আহমেদ। আইপিএলের কয়েক দফায় সুযোগ পেয়েও খেলতে যেতে পারেননি এই টাইগার পেসার।সম্প্রতি পিএসএল ড্রাফট নিয়েও আলোচনায় ছিল তাসকিনের নাম। কিন্তু আগ্রহ দেখায়নি কোনো ফ্র‍্যাঞ্চাইজি। তাই এই টাইগার পেসারের কাছে জানতে চাওয়া হয় কিছুটা হতাশ হয়েছে কিনা।জবাবে তাসকিন বলেন, নাহ… (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।

আইপিএলের খেলতে যেতে না পারায় বিষয়টি টেনে তিনি বলেন, এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে... সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহতাসকিন আরও বলেন, আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়৷ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সঙ্গে যোগাযোগ হয়নি।

চলমান বিপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। ৯ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন তিনি। সম্প্রতি পেয়েছেন নেতৃত্বের ভারও। তবে তার অধিনায়কত্বে গতকাল চিটাগাং কিংসের কাছে ১১১ রানের বিড় ব্যবধানে হেরেছে রাজশাহী।

সম্পাদক : আবদুল মাতিন