সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ

স্পিনারদের দাপুটে স্পেলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে টিকে রইল বাংলাদেশ। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ।মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬০ রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৪৮ দশমিক ৫ ওভারে অলআউট হয় ১৮৪ রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছেন ২টি করে উইকেট। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান অধিনায়ক নিগার সুলতানার।ভারতে আগামী আগস্ট-সেপ্টেম্বরে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বাংলাদেশের পয়েন্ট ২৩ ম্যাচে ২১। সব ম্যাচ (২৪টি) খেলে ফেলা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ২১। তবে কিউইরা নেট রান রেটে এগিয়ে থাকায় এখন ছয়ে আছে। বাংলাদেশ শেষ ম্যাচটি জিতলে তো বটেই ম্যাচটিতে ফল না হলেও টপকে যাবে নিউজিল্যান্ডকে, উঠে যাবে বিশ্বকাপে।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটিতে হেরে গেলেও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আরেকটু সুযোগ পাবে বাংলাদেশ। তখন ৬ দলের একটি বাছাইপর্বে খেলতে হবে। যেখান থেকে বিশ্বকাপে যাবে দুটি দল। যেখানে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে।

সম্পাদক : আবদুল মাতিন