সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে টাইগ্রেসরা

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে টাইগ্রেসরা

স্কটল্যান্ডের মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে ইয়াং টাইগ্রেসরা।বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়ায় চলমান বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৮ রানের জয়ে পরের পর্ব তথা বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে বাংলাদেশ।এদিন সকালে মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল স্কটল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া ১৯ বলে ২১ রান করেন আফিয়া আশিমা ইরা।স্কটিশদের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা।টার্গেট তাড়ায় জয়ের পথে ভালোভাবেই ছিল স্কটিশ মেয়েরা। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পরও দলকে এগিয়ে নিচ্ছিলেন পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইর জুটি। দলীয় ৬৯ রানের মাথায় ৩২ বলে ২২ রান করে থামেন মুইর। হাবিবা পিংকির শিকার হয়েছেন তিনি। এরপর পিপা স্প্রৌলের বিদায়ে ছিটকে যায় স্কটল্যান্ড। আনিসা আক্তার সোবার বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৩ রান। আর কেউ সেভাবে লড়াই চালাতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি।মালয়েশিয়া বিশ্বকাপে চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স খেলবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালের টিকিট পাবে। ৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

সম্পাদক : আবদুল মাতিন