সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা: বাফুফের প্রতিবাদ

নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা: বাফুফের প্রতিবাদ

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ের মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু নারীদের ফুটবল ম্যাচ ঠেকাতে প্রতিবাদ জানান এলাকার মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা। ভেঙে ফেলেন স্কুল মাঠের টিনের নিরাপত্তা বেড়া। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ছে। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাফুফে।

বুধবার (২৯ জানুয়ারি) নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা-ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এমন ঘটনার নিন্দা জানিয়ে বাফুফে লিখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না।

দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ নির্বিঘ্ন রাখতে সবার প্রতি আহ্বান বাফুফের, ফুটবল সবার জন্য এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার আছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধার সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানায় বাফুফে।

আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক।

এ ছাড়াও স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ের ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাফুফে, একই সঙ্গে স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তিত্বদের নারীদের ক্রীড়াচর্চায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে ফুটবলসহ সব খেলাধুলায় নারী ও কিশোরীরা অবাধে অংশ নিতে পারে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার, নারীদের ফুটবল ম্যাচ ঠেকাতে প্রতিবাদ জানান এলাকার মাদ্রাসাশিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা। ভেঙে ফেলেন স্কুল মাঠের নিরাপত্তাবেড়া। পরদিন (বুধবার) থমথমে পরিস্থিতি সমাধানে সব পক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও সমঝোতায় বসেনি কোনও পক্ষই।

সম্পাদক : আবদুল মাতিন