মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

বরিশালে হাসানাত-খায়েরের বরফ গলার আভাস

বরিশালে হাসানাত-খায়েরের বরফ গলার আভাস

বরিশাল সিটি নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিকে এসে অবশেষে এক টেবিলে বসলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ও তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।

এ সময় হাসানাত আবদুল্লাহ ছোট ভাই খায়ের আবদুল্লাহকে আলিঙ্গন করে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে বিভাগের সব জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় এ দৃশ্য দেখেন নেতারা। এ সময় উপস্থিত সবাই করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বরিশালে দলীয় মনোনয়ন নিয়ে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ও দলীয় প্রার্থী তার চাচা আবুল খায়ের আবদুল্লাহর মধ্যকার বিভেদ দানা বেঁধেছিল। বিভেদ নিরসনে হাসানাত আবদুল্লাহকে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল কেন্দ্র। শনিবার বিকেলে ওই কমিটির ডাকে গৌরনদীতে বিশেষ সভা করে আওয়ামী লীগ।

এর আগে ২৬ মে একই কমিটি গৌরনদীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আহ্বান করেছিল। কিন্তু ওই সভায় যোগ দেননি খায়ের আবদুল্লাহ। ফলে বিভেদের বরফ গলেনি। আজকের সভায় খায়ের আবদুল্লাহর যোগদান ও বড় ভাই হাসানাত আবদুল্লাহর আলিঙ্গনের মধ্য দিয়ে এ বিভেদের অবসান হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

সম্পাদক : অপূর্ব আহমেদ