সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ দল। প্রথমে ভারত এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হারে ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে টাইগাররা। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। আর এই ম্যাচেও টাইগার একাদশে আসতে পারে একটি পরিবর্তন।

 

গেল দুই ম্যাচে ব্যাট হাতে রান পাননি মুশফিকুর রহিম। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন তিনি। ফলে তার জায়গায় ওপেনার সৌম্য সরকারকে আবার ফিরিয়ে আনা হতে পারে একাদশে।

সেক্ষেত্রে আজ আবার ওয়ানডাউনে ফিরে যাবেন অধিনায়ক শান্ত। মিরাজকে দেখা যাবে চার নাম্বারে। মাহমুদউল্লাহ রিয়াদ নামবেন তার আইসিসি ইভেন্টের শেষ ম্যাচটা খেলতে। তিন পেসার হিসেবে যথারীতি থাকছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

যদিও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ মাঠে নামার সুযোগ পাবে কি না সেটাও এক বড় প্রশ্ন। নিয়মরক্ষার এই ম্যাচের আগে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকেই তাকিয়ে থাকতে হচ্ছে আকাশের দিকে। বেশ কিছুদিন ধরেই রাওয়ালপিন্ডিতে ব্যাপক আকারের বৃষ্টিপাত চলছে। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে ৮৮ শতাংশ। আসরের শেষ ম্যাচে তাই বাংলাদেশকে মাঠে দেখা যাবে কি না, সেটাও বেশ বড় প্রশ্ন।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবং মুস্তাফিজুর রহমান।

সম্পাদক : আবদুল মাতিন