সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরল টাইগাররা

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরল টাইগাররা

চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা, তার সামান্য অংশও পূরণ করতে পারেনি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

বাজে পারফরম্যান্স আর ব্যর্থতার গ্লানি নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগাররা পা রাখে।

এর আগে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব না হলেও বোলাররা লড়াই করেছিলেন।


দ্বিতীয় ম্যাচেও দেখা গেছে একই চিত্র। ব্যাটারদের ব্যর্থতার কারণে ২৫০ রানের নিচে গুটিয়ে যায় টাইগাররা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছিল খেলা। তবে বৃষ্টির কারণে টসই হয়নি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল।

চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে তিনটি ম্যাচ খেলে একটি পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। দুই হারের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানেরও সমান পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

প্রসঙ্গত, ক্রিকেটাররা দেশে ফিরলেও খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। কেননা তাদের সামনে রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

সম্পাদক : আবদুল মাতিন