সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব আল হাসান

এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব আল হাসান

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজাটা একরকম বন্ধই হয়ে গেছে। দেশে ফিরতে পারেননি বিদায়ী টেস্ট খেলতেও। কদিন আগে আসন্ন ডিপিএলে খেলার জন্য নাম জমা দিলেও পরে বিতর্কের মুখে নিজের নাম সরিয়ে নেন সাকিব। এবার জানা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষেই নামতে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার।

অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ার লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে দেখা যাবে সাকিবকে। আর সেখানে সাকিব লড়বেন বাংলাদেশের বিপক্ষে।

আগামী ১০ মার্চ শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। যা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

সাকিব ছাড়াও এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার অলক কপালি। এছাড়াও দলটিতে থাকছেন শ্রীলংকার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, এবং আফগানিস্তানের হামিদ হাসান।


অন্যদিকে আসরে বাংলাদেশ টাইগার্স খেলবে। যেখানে দলটির হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। এছাড়াও দলের বাকি সদস্যরা হলেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।


সেই টুর্নামেন্টেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। আগামী ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান স্টারস। আর সেই দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে সাকিবের।

সম্পাদক : আবদুল মাতিন