সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতকে আড়াইশর মধ্যেই আটকাল নিউজিল্যান্ড

ভারতকে আড়াইশর মধ্যেই আটকাল নিউজিল্যান্ড

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে তারা। আগে ব্যাট করতে নেমে কিউইদের ২৫০রানের লক্ষ্য দিয়েছে রোহিত-কোহলিরা।

রোববার (২ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৭ বলে ২ মাত্র ২ রান করে ফেরেন শুভমান গিল। ১৭ বলে ১৫ রান করে তাকে সঙ্গ দেন রোহিত।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বিরাট কোহলিও। ১৪ বলে ১১ রান করেন তিনি। কিন্তু অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। তবে ফিফটি তুলতে পারেননি অক্ষর। ৬১ বলে ৪২ রান করে আউট হন তিনি।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৭৫ বলে ফিফটি তুলে নেন আইয়ার। অক্ষরের পর তাকে সঙ্গ দেন লোকেশ রাহুল। তবে সেঞ্চুরি তুলতে পারেননি তিনি। ৯৮ বলে ৭৯ রান করে ক্যাচ আউট হন আইয়ার।

ইনিংস বড় করতে পারেননি রাহুলও। ২৯ বলে ২৩ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলে ব্যাট চালাতে থাকেন হার্দিক পান্ডিয়া। ১৬ রান করে তাকে সঙ্গ দেন জাদেজা।

৪৫ বলে ৪৫ রান করে শেষ দিকে ক্যাচ আউট হন হার্দিক। আর মোহাম্মদ শামি ৫ রান করে আউট হলে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলতে পারে ভারত।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। এ ছাড়াও জেমিসন, মিচেল স্যান্টনার, উইল ও’রউর ও রাচিন রাবিন্দ্রা নেন একটি করে উইকেট।


সম্পাদক : আবদুল মাতিন