সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মাঠে কোহলি-আনুশকার আনন্দঘন মুহূর্ত

মাঠে কোহলি-আনুশকার আনন্দঘন মুহূর্ত

নিউ জিল‌্যান্ডকে হারিয়ে ভারতের চ‌্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতার পর রাতের দুবাই আরো বেশি ঝলমলে হয়ে উঠেছিল। জয়ের পরই ক্রিকেটার স্বামী বিরাট কোহলির সঙ্গে উদযাপনে মেতে ওঠেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

এ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠেই উপস্থিত ছিলেন আনুশকা শর্মা। পরেছিলেন ডেনিম শর্টস আর শার্ট। চোখে-মুখে চিন্তার ছাপ নিয়ে খেলা দেখতে দেখা যায় তাকে। জয়ের পরই বদলে যায় সব দৃশ্যপট। গ্যালারি থেকে মাঠে নেমে যান এই অভিনেত্রী।


গ্যালারির সিঁড়ি বেয়ে যখন আনুশকা মাঠের দিকে নামছেন, তা দেখতে পান বিরাট কোহলি। দ্রুত মাঠ থেকে মধ্য সিঁড়িতে ওঠে স্ত্রীকে জড়িয়ে ধরেন। এরপর দুজনে মাঠে নেমে যান।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, আনুশকা-কোহলি পরস্পরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। আবার কখনো বিরাটের চুল ঠিক করে দিতে দেখা যায় যত্নবান স্ত্রী আনুশকাকে। এমন বেশ কিছু আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন দর্শকরা; যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। এসব দৃশ্য দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন বিরাট-আনুশকা। কিন্তু মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই যুগল।

২০২০ সালের আগস্টে আনুশকার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি পুত্রসন্তানের জন্ম দেন আনুশকা শর্মা। এরপর থেকে স্বামী-সন্তান নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। গত কয়েক বছরে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

সম্পাদক : আবদুল মাতিন