মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের

জাতিসংঘের গুরুত্বপূর্ণ সকল সংস্থার প্রধানগণ গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার ব্যাপারে রোববার শোক প্রকাশ করে যৌথভাবে একটি ব্যাতিক্রমী বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সংস্থার প্রধানগণ ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন। -খবর এএফপি’র

জাতিসংঘ প্রধানরা বলেছেন, ‘বিশ্ব প্রায় এক মাস ধরে ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনে সংঘাতপূর্ণ পরিস্থিতি দেখছে। এতে প্রাণহানির সংখ্যা ও ক্ষতি ক্রমাগত বাড়তে থাকায় বিশ্ববাসী হতবাক ও আতঙ্কের মধ্যে রয়েছে।’ ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ ১৮টি সংস্থা’র প্রধানরা গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে উভয় পক্ষের প্রাণহানির সংখ্যাকে ‘বর্বরোচিত গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হামাসের হামলায় তাদের প্রায় ১,৪০০ লোক নিহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক। এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কমপক্ষে ৯,৭৭০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

বিবৃতিতে বলা হয়, সেখানের এমন পরিস্থিতিতে ‘ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে ‘মানবিক যুদ্ধবিরতি’ পালন করা প্রয়োজন। ইতোমধ্যে উভয় গ্রুপের যুদ্ধ ৩০ দিন অতিক্রম করেছে। যথেষ্ট হয়েছে। এখনই যুদ্ধ বন্ধ করা উচিত।’


সম্পাদক : অপূর্ব আহমেদ