মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

দূরপাল্লার যাত্রীবাহী বাসে এস্কর্ট দেবে র‌্যাব

ফাইল ছবি

দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটে চলা দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাসগুলোতে এস্কর্ট সেবা প্রদান করা হবে বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘আজ দ্বিতীয় দিনের অবরোধ চলাকালে যে কোন ধরনের নাশকতারোধে রাজধানীতে ১৬০টি টহল দলসহ সারা দেশব্যাপী র‌্যাবের ৪৬০টি টহল টিম দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে। আমরা সম্মিলিতভাবে টহল দিচ্ছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’ 

সোমবার র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এক ভিডিও বার্তায় সাংবাদিকদের এসব তথ্য জানান।

খন্দকার আল মঈন বলেন, দূরপাল্লার বাসগুলোতে এস্কর্ট সেবা দিচ্ছে র‌্যাব। এছাড়া পণ্যবাহী ট্রাক ও যাত্রী পরিবহনের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি। দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে এস্কর্ট দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি নিরাপদ পণ্য পরিবহনে নিরাপত্তা দেওয়া হবে।

গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘গত শনিবারে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা বেশ কয়েক জন ঢাকা, সাভার, আশুলিয়া  এবং গাজীপুর, কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় যেখানে অনেক গার্মেন্টস রয়েছে  সেখানে পরিদর্শন করেছি। সেখানে পরিদর্শন পরবর্তীতে যারা গার্মেন্টস সেক্টরকে নষ্ট করার জন্য সহিংসতা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিয়েছি।’ খবর বাসসের

সম্পাদক : অপূর্ব আহমেদ