সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

যেভাবে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান

বাবর আজম-পাকিস্তানের অধিনায়ক

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে টিকিয়ে রেখেছে সেমিফাইনালে খেলার আশা। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন চতুর্থ স্থানে। ১৬০ বল ও পাঁচ উইকেট হাতে রেখে পাওয়া জয়ে কিউইদের রান রেটও বেড়েছে অনেক। 

নিউজিল্যান্ডের সম্ভাবনা বাড়ায় কপাল পুড়েছে পাকিস্থানের। কেননা, কিউইদের সম্ভাবনা বাড়ায় পাকিস্তানকে নিজেদের পরের ম্যাচে অসম্ভবকে সম্ভব করতে হবে। চলুন জেনে নেই সেটা কীভাবে! 

১১ নভেম্বর কলকাতায় ইংলিশদের মুখোমুখি হবে পাকিস্তান । ওই ম্যাচে পাকিস্থান যদি আগে ব্যাটিং করে তাহলে গড়তে হবে পাহাড়সম সংগ্রহ। এরপর অবশ্যই জিততে হবে ২৮৭ রানের ব্যবধানে। এবার আসি বোলিংয়ে। পাকিস্তান যদি ইংল্যান্ডের বিপক্ষে আগে বোলিং করে তাহলে তাদের থামাতে হবে ৫০ রানের মধ্যে। তবে, শুধু ৫০ রানে থামালেই হবে না রান তাড়ায় পাকিস্তানকে জিততে হবে ২ ওভারের মধ্যে। ক্রিকেটের পরিসংখ্যানে যা অসম্ভব।

এ দিকে, শুধু পাকিস্থান নয়, নিউজিল্যান্ডের জয়ে আজ কপাল পুড়েছে আফগানিস্তানেরও । সেমিফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৮ রানের ব্যবধানে জিততে হবে আফগানদের। সবমিলিয়ে পাকিস্তান ও আফগানিস্তান দুটি দলেরই কপাল পুড়েছে কিউইদের জয়ে।


সম্পাদক : আবদুল মাতিন