মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

নির্বাচন পর্যবেক্ষণে ভারত ফিলিস্তিন জাপান ওআইসি ও আরব লীগের আগ্রহ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত ফিলিস্তিন জাপান ওআইসি ও আরব লীগের আগ্রহ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারত, ফিলিস্তিন, জাপান, ওআইসি ও আরব লীগের প্রতিনিধিরা আসছেন বলে জানা গেছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ব্যক্তি পর্যায়ে আন্তর্জাতিক গণমাধ্যমের ৩০ থেকে ৩২ সাংবাদিক ও আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়নের ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের ৫ জন, ইউরোপীয় ইউনিয়নের ৪ জন, এনডিআই ও আইআরআই’র ৫ থেকে ৬ জন আবেদন করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইইউর এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এছাড়া ভারত, ফিলিস্তিন, ওআইসি, আরব লীগ থেকেও পর্যবেক্ষক আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। আরও কিছু আবেদন আছে।

কোন কোন দেশ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে? এ প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, ভারত, ফিলিস্তিন, ওআইসি ও জাপান। ভারত থেকে তিনজন আসবে, ফিলিস্তিন থেকে ছয়জন (এদের মধ্যে কিছু বাইরে থেকে আছে, আবার দূতাবাস থেকেও থাকবে) আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন। এছাড়া ওআইসি ও আরব লীগ থেকে কত জন আসবে সেই তথ্যটা এখন আমার কাছে নেই।

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি বলে জানান মুখপাত্র। তিনি বলেন, যে আবেদনগুলো পাওয়া গেছে, সেগুলোর ওপর কাজ হচ্ছে। যখন নিশ্চিত হবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেয়া হবে।

১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষণা অনুযায়ী, ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

সম্পাদক : অপূর্ব আহমেদ